April 3, 2026, 12:26 pm

ইরান যুদ্ধের মধ্যেই সেনাপ্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ রেন্ডি জর্জকে পদত্যাগ করতে বলেছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেছেন, “জর্জ সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফের পদ থেকে অবসর নিচ্ছেন, যা এখন থেকেই কার্যকর হচ্ছে।”

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানরা সাধারণত চার বছরের মেয়াদ শেষেই অবসরে যান। জর্জের বেলায় তার ব্যতিক্রম ঘটল।

ওয়েস্ট পয়েন্ট মিলিটারি অ্যাকাডেমি থেকে ডিগ্রি নেওয়া, সামরিক বাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জর্জকে ২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সেনাপ্রধান পদে মনোনয়ন দিয়েছিলেন, জানিয়েছে বিবিসি।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ‘খুব দ্রুতই’ শেষ হবে বলে আশা করা হচ্ছে—মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনটা বলার পরই তার প্রশাসন সেনাপ্রধান পদে রদবদলের পথে হাঁটল।

জর্জ প্রথম উপসাগরীয় যুদ্ধে পদাতিক বাহিনীতে কর্মরত ছিলেন; পরে তিনি ইরাক ও আফগানিস্তানেও দায়িত্ব পালন করেন। কেন তাকে সরে যেতে বলা হল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা