বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২১, ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ণ প্রকাশ: এপ্রিল ১, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ

ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশের স্পষ্ট বিবৃতি চায় ইরান

ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশের স্পষ্ট বিবৃতি চায় ইরান

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরান যুদ্ধ ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে, তা নিয়ে সন্তুষ্ট নয় তেহরান। ইরান প্রত্যাশা করে বাংলাদেশ আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেবে।

আজ বুধবার ঢাকায় ইরান দূতাবাসে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরান দূতাবাস।

ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিৎ ছিল। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। আমাদের ভাই হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে- এটাই আমাদের প্রত্যাশা ছিল, সেটা হয়নি। এটা আমাদের জন্য কষ্টের।

বাংলাদেশের বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে ইরান অসন্তুষ্টির কথা তুলে ধরে বাংলাদেশ সরকারকে কোনো চিঠি দেবে কিনা জানতে চাইলে ইরানের রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হবে না। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরব।

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারত। রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও নিন্দা জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

স্টাফ রিপোর্টার ।