April 2, 2026, 10:34 am

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েব

গত বছরের ১৩ই অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি নির্দিষ্ঠ স্থানের সিসি ক্যামেরা থেকে ফুটেজ গায়েব হওয়ার ঘটনা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পরে ঐ দিনের ফুটেজ আর পাওয়া যায়নি বলে কমিটিকে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। মানবজমিনকে বিষয়টি ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেহেতু একটি ঘটনার ব্যাপারে অভিযোগ রয়েছে। তাই এ ফুটেজ গুলো সংরক্ষণ করা উচিত ছিলো। কিন্তু কোনো কিছুই স্থায়ীভাবে ধ্বংস করা যায় না। যদি হার্ড ড্রাইভ পরীক্ষা করে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা সম্ভব হয় আমরা তা করতে পারবো। তবে আনুষ্ঠানিকভাবে আমরা এটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে জানিয়েছি। পরবর্তী নির্দেশনা পেলে সে অনুযায়ী কাজ করবো।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) এক প্রসিকিউটরের একটি ফেসবুক পোস্ট নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। পোস্টে অভিযোগ করা হয় যে, একটি মামলার আসামি পুলিশের সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হকের স্ত্রী একটি ভারী ব্যাগ নিয়ে জনৈক প্রভাবশালী প্রসিকিউটরের রুমে গিয়েছিলেন।

পোস্টে আরও অভিযোগ করা হয়, টাকার বিনিময়ে আবজালুলকে পরে রাষ্ট্রপক্ষ সাক্ষী বানায় এবং শেষ পর্যন্ত তিনি খালাস পান। বেশ কয়েকজন প্রসিকিউটর জানিয়েছেন ২০২৫ সালের ১৯শে সেপ্টেম্বর প্রসিকিউটরের চেম্বারে ওই উপপরিদর্শকের স্ত্রী প্রবেশের পরেই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা