April 2, 2026, 10:33 am

আমিরাতে ড্রোন ভূপাতিত করার সময় এক বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে একটি ড্রোন ভূপাতিত করার সময় ওপর থেকে পড়া শ্রাপনেলের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডব্লিউএএম জানায়, একটি ড্রোন প্রতিহত করার সময় ওপর থেকে পড়া শ্রাপনেলের আঘাতে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তি নিহত হয়েছেন।

সংস্থাটি আরও জানিয়েছে, হরমুজ প্রণালির কাছের ফুজাইরাহ নামের এলাকায় এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি। সরকারি বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ ফুজাইরাহের আল-রিফা এলাকার একটি খামারের ওপর পড়ে। সে সময় একজন নিহত হন।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ছয়জন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেল। তারা আমিরাতসহ বাহরাইন, কুয়েত, সৌদি আরবে প্রাণ হারিয়েছেন।
এএফপি ও গালফ নিউজ

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা