April 2, 2026, 10:49 am

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩১ মার্চ ২০২৫ (মঙ্গলবার) সকাল ৮টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলার সকল ইউনিটের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
মাস্টার প্যারেডের পর সকাল ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জরা ফোর্সের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ বজলুর রহমান শ্রেষ্ঠ এসআই, ফতুল্লা থানার এএসআই আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ এএসআই, মাদক উদ্ধারকারী হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ আতাউর রহমান ও এসআই মোঃ রফিক (বিপিএম), অস্ত্র উদ্ধারকারী হিসেবে আড়াইহাজার থানার এসআই(নিঃ) মোহাম্মদ আনোয়ার পারভেজ ভূইয়া ও এসআই(নিঃ) আপন কুমার মজুমদার, ক্লু-লেস মামলা সমাধানে জেলা গোয়েন্দা ও রূপগঞ্জ থানার এসআই/ কর্মকর্তা, বিশেষ পুরস্কার হিসেবে নারায়ণগঞ্জ ট্রাফিক শাখার সার্জেন্ট সালমান ও তার দল, ১,০০০ পিস ইয়াবাসহ আসামি গ্রেফতারকারীরা, এবং ০১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আসামি গ্রেফতারকারী ও হারানো মোবাইল উদ্ধারকারী আইসিটি শাখার কর্মকর্তারা সম্বর্ধিত হন।
দুপুর ১২টায় নভেম্বর মাসের মামলার অগ্রগতি নিয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী ফেব্রুয়ারি/২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, এছাড়া অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা