March 10, 2026, 6:14 pm

চীন, ফ্রান্স, রাশিয়ার যুদ্ধবিরতির আলোচনা নাকচ ইরানের

চীন, ফ্রান্স ও রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে যোগাযোগ করেছে ইরানের সঙ্গে। কিন্তু এই আলোচনা নাকচ করেছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তখত-রাভানচি নিশ্চিত করেছেন চীন, ফ্রান্স ও রাশিয়া এই যোগাযোগ করেছে। জবাবে তিনি বলেছেন, ইরান কোনোভাবেই আলোচনার টেবিলে ফিরবে না, যতক্ষণ না তারা এমন নিশ্চয়তা পায় যে এখন আমরা যা দেখছি এবং জুনে যা দেখেছি, সেই ধরনের আগ্রাসন আর হবে না।

সুতরাং, এগুলোই ইরানের প্রধান শর্ত এবং তার মন্তব্যে আলোচনায় ফেরার কোনো আগ্রহের ইঙ্গিত পাওয়া যায় না। অন্যদিকে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তাদের পাল্টা হামলা আরও জোরদার করেছে। তারা জানিয়েছে, তারা ‘অপারেশন প্রমিজ ৪’-এর ৩৩তম ধাপ শুরু করেছে। তারা ঘোষণা দিয়েছে, এখন থেকে ইসরাইল ও অন্যান্য লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তারা শুধু তাদের সবচেয়ে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। এগুলোর ওজন এক টন বা তারও বেশি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা