June 29, 2026, 4:51 am

সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে গতিরোধের অভিযোগ

ডেস্ক রিপোর্ট ।
সদস্য বিদায়ী উপদেষ্টা আদিলুর রহমান খানকে বিমানবন্দরে গতিরোধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কাগজপত্র পরীক্ষার নামে বিমানবন্দরে তাকে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ করা হয়। নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশ্যে সোমবার বিমানবন্দর ইমগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন বলে আদিলুর রহমান খানের ঘনিষ্টজনরা অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে জানতে আদিলুর রহমানের সাবেক সংগঠন অধিকার-এর একজন দায়িত্বশীল জানান, একজন সদস্য সাবেক উপদেষ্টাকে চিনতে না পারা, তাকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করা এটা এক ধরনের হয়রানি। তার সঙ্গে এমনটিই হয়েছে। এ সংক্রান্ত খবরের লিংক শেয়ার করেছেন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি অবশ্য কোনো মন্তব্য করেননি। স্পেশাল ব্রাঞ্চের প্রধান, অতিরিক্ত আইজিপি গোলাম রসুল অবশ্য জানিয়েছেন, ঘটনা তেমন কিছু নয়। স্বাভাবিক নিয়মে আদিলুর রহমান খানকে ইমিগ্রেশন সম্পন্ন করে বোর্ডিং পাস দেয়া হয়। আদিলুর রহমান শুভ্র উপদেষ্টার পদ ছেড়ে আইন পেশায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার সাবেক সংগঠন অধিকারে তিনি আর যুক্ত হননি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা