February 27, 2026, 10:50 pm

আফগানিস্তানের বিরুদ্পাকিস্তানের অপারেশন গজব-লিল হক, নিহত তালেবান শীর্ষ নেতা হিবাতুল্লাহ: ওসিন্টের দাবি

ডেস্ক রিপোর্ট ।

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন গজব-লিল হক’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে বলে দাবি উঠেছে। এ অভিযানে কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা **Open Source Intelligence (ওসিন্ট)-এর ইউরোপ শাখা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় ওসিন্ট ইউরোপ জানায়, পাকিস্তান বিমান বাহিনীর হামলায় ইসলামিক এমিরেত অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডারসহ নিহত হয়েছেন।

২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দ্বিতীয় দফায় ক্ষমতা দখল করে তালেবান। পরবর্তীতে হিবাতুল্লাহ আখুন্দজাদাকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। তালেবান সরকারের নীতিনির্ধারণ ও কার্যক্রম মূলত তার নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়ে আসছিল।

এদিকে, তালেবান সরকারের মদতপুষ্ট নিষিদ্ধ সংগঠন **তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে নির্মূলের অংশ হিসেবে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে সংক্ষিপ্ত বিমান অভিযান চালায় পাকিস্তান বিমান বাহিনী। ওই অভিযানে দুই প্রদেশে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এর জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগান সেনাবাহিনী।

আফগান সংবাদমাধ্যম Tolo News এক প্রতিবেদনে জানায়, সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিৎরাতের নির্দেশে রাত ১২টা পর্যন্ত ডুরান্ড লাইন এলাকায় অভিযান চালানো হয়। এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি কয়েকজন সেনাকে আটক করে নিয়ে যাওয়ার কথাও জানানো হয়।

তবে এ বিষয়ে পাকিস্তান বা তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা