February 28, 2026, 12:35 am

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ডেস্ক রিপোর্ট ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।

শুক্রবার সকাল বেলা বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা এবং ইকো সিস্টেমের সঙ্গে নতুন গণমাধ্যমের সংযোগ এখনো পূর্ণভাবে করা যায়নি। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানো প্রয়োজন। আমাদের তথ্য মন্ত্রণালয় গঠিত হওয়ার সময় তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। বর্তমানে তথ্য প্রযুক্তি নির্ভর গণমাধ্যমের প্রসার হওয়া সত্ত্বেও খাপ খাওয়ানো এখনও পুরোপুরি সম্ভব হয়নি।”

সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে মনোমালিন্য ও বিভেদ সৃষ্টি হওয়ার কারণ আমি এখনো পুরোপুরি জানি না। রিশাল জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলব।”

এর আগে, তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চেক প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা