February 17, 2026, 10:47 pm

প্রতিমন্ত্রী হচ্ছেন এম, রশিদুজ্জামান মিল্লাত

মোহাম্মদ আসাদ-জামালপুর ।

জামালপুর–১ (বকশীগঞ্জ- দেওয়ানগঞ্জ ) আসন থেকে ধানের শীষ নিয়ে বিজয়ী এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামী বাংলাদেশের দাড়িপাল্লা প্রতীকে অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৭৮৩ ভোট।

জামালপুর-১ আসনটি দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ২০২৬ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ গ্যাজেট অনুযায়ী এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৮৭৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ১০৪ জন, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৬৯ জন এবং হিড়জা ভোটার ২ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এম রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জ উপজেলা থেকে ৫৯ হাজার ৩৭৯ ভোট এবং দেওয়ানগঞ্জ উপজেলা থেকে এক লাখ ১৩ হাজার ১৮৯ ভোট সর্বমোট এক লাখ ৭৩ হাজার ভোট পেয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা