February 15, 2026, 11:04 pm

নির্বাচনে বিজয়ের পর নাহিদের বাসায় তারেক রহমান

নির্বাচনে বিজয়ের পর জামায়াত আমীর ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ওদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত আছেন। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় ড. শফিকুর রহমানের বাসা থেকে বেইলি রোডের বাসায় যান তারেক রহমান। বিএনপির একটি সূত্র জানায়, বিএনপি যে ইতিবাচক রাজনীতির সূচনা করতে চায় এর অংশ হিসেবেই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের প্রধানদের বাসায় সৌজন্য সাক্ষাতে যান তারেক রহমান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা