February 14, 2026, 10:55 pm

জামালপুর-১ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, বিজয়ী এম রশিদুজ্জামান মিল্লাত

মোহাম্মদ আসাদ – জামালপুর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ভোটের হার অর্জন করতে না পারায় তারা তাদের জামানতের টাকা ফেরত পাবেন না।
জানা গেছে, এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন—বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী, ইসলামী আন্দোলনের আব্দুর রউফ তালুকদার, জাতীয় পার্টির একেএম ফজলুল হক এবং গণঅধিকার পরিষদের রফিকুল ইসলাম। নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত।
কাস্টিং ভোটের তুলনায় প্রয়োজনীয় ভোট না পাওয়ায় ইসলামী আন্দোলনের আব্দুর রউফ তালুকদার, জাতীয় পার্টির একেএম ফজলুল হক এবং গণঅধিকার পরিষদের রফিকুল ইসলাম—এই তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী তার নির্বাচনী এলাকায় মোট কাস্টিং ভোটের সাড়ে ১২ শতাংশ (এক-অষ্টমাংশ) ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয় এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা