February 12, 2026, 10:26 am

নাঃগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থী আবুল কালাম এর পক্ষে নাসিক ১১ নং ওয়ার্ডে শ্যামল’র নির্বাচনী প্রচার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে’র বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এড. আবুল কালাম এর নির্বাচনী প্রতীক ধানের শীষ মার্কার পক্ষে ২৯ জানুয়ারি সকালে এলাকাবাসীকে নিয়ে এড. আবুল কালামকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে নাসিক ১১ নং ওয়ার্ডবাসীর কাছে ভোট চেয়ে নির্বাচনী প্রচার ও লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ সদর থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম শ্যামল।

২৯ জানুয়ারি সকালে কেল্লারপুল এলাকার কেল্লা শাহী জামে মসজিদ মাঠ হতে এ-ই নির্বাচনী প্রচার ও লিফলেট বিতরণ শুরু করেন এবং ওয়ার্ডের বিভিন্ন স্থানে সকাল শ্রেণী, পেশাদার মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট দিতে আহ্বান জানান।

এই প্রচার কালীন সময়ে বদরুল আলম শ্যামল বলেন, বিএনপি দলীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের প্রতি নির্বাচন বিষয়ক যে কর্মসূচি ঘোষণা ও নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নে আজ আমাদের এই কর্মসূচি পালন। আমরা চাই দল যাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন তার পক্ষ হয়ে নিরলস ভাবে কাজ করে যাবো এবং ভোটের মাধ্যমে বিজয়ী করার সর্বোচ্চ চেষ্টা করবো।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা