February 12, 2026, 10:43 am

দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলেন আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ;কনকনে শীতের কামড়ে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা। নারায়ণগঞ্জের বরফকল চৌরঙ্গী এলাকায় নিজস্ব কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থা। শীতের কম্বল হাতে পেয়ে অনেক অসহায় ও দুস্থ মানুষ খুশির কান্নায় ভেঙে পড়েন। পরে দুস্থদের খুঁজে খুঁজে তাদের হাতেও কম্বল তুলে দেওয়া হয়।

আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান বুবলী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক সফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারী উদ্যোক্তা সুবলী আক্তার’সহ আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ।

বুবলী আক্তার বলেন, আমরা গরীব ও দুস্থ এবং শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। বিত্তবানদেরকে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আর্ত মানবতার সেবায় ১শ’ অসহায়, দুস্থ ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
 

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা