সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল এর সহধর্মিণী ফারজানা হালিম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬ইং তারিখ সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ডে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
অদ্য ১৭ জানুয়ারী, ২০২৬ইং তারিখ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল এর সহধর্মিণী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। ফারজানা হালিম একজন রাজনৈতিক নেতার সহধর্মিণী হিসেবে অসীম ধৈর্য, ত্যাগ ও সহনশীলতার মাধ্যমে এম এ হালিম জুয়েলকে দেশ ও সমাজের সেবা করার জন্য সমর্থন করেছেন এবং পাশে থেকেছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও নানা কঠিন সময়েও তিনি নীরবে পরিবারকে আগলে রেখেছেন এবং এম এ হালিম জুয়েলের রাজনৈতিক কর্মকাণ্ডে মানসিক শক্তি ও প্রেরণা যুগিয়ে গেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা এম এ হালিম জুয়েলসহ মরহুমার সকল আত্নীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশির প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আল্লাহু তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন