বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ প্রকাশ: জানুয়ারি ৮, ২০২৬, ১:০১ অপরাহ্ণ

ছিনতাই এর অভিযোগে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে এক নারীকে পেটানো মূল ইন্ধন কারী মোখলেছার রহমান(৪৮) গ্রেফতার।

ছিনতাই এর অভিযোগে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে এক নারীকে পেটানো মূল ইন্ধন কারী মোখলেছার রহমান(৪৮) গ্রেফতার।

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
রংপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবি’র অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনার মূল আসামী মোঃ মোখলেছার রহমান (৪৮), কোতয়ালী থানাধীন ধাপ এলাকায়-সেন্ট্রাল হাসপাতালের সামনে থেকে ০৫/০১/২০২৬ খ্রিঃ রাত্রী ২৩:৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর পিতা-মোঃ শাহাবুদ্দিন, মাতা-মোছাঃ মহিতন নেছা, সাং- উত্তম বানিয়াপাড়া, থানা- হাজীরহাট, রংপুর মহানগর রংপুর।
রবিবার (০৪ জানুয়ারী) দুপুরের দিকে মেডিকেল মোড় এলাকায় ছিনতাইয়ের’ অভিযোগে এক নারীকে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে, গন-পিটুনী দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রংপুর মেট্রোপলিটন পুলিশের নজরে আসে। অতঃপর উক্ত ঘটনাটি অনুসন্ধানপূর্বক তদন্ত করে ঘটনার মূল ইন্ধনকারী মোঃ মোখলেছার রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।