February 23, 2026, 2:31 pm

বেশি দামে এলপিজি বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত ৫ প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জরিমানা করেন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার গোকুলদাসের বাগ, চৌরাস্তা বাজার, নবীগঞ্জ রওশনবাগ মোড় ও বন্দর খেয়াঘাট এলাকাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন,
“বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।”
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা