বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৬, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ

লালমনিরহাটে বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার।

লালমনিরহাটে বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার।

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট প্রতিনিধি:
বিজিবি সূত্রে জানা যায়,৪ জানুয়ারি ২০২৬ ইং ভোর রাতে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীনে বালারহাট বিওপি ও অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল ও বিশেষ তল্লাশি চালানোর সময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ইস্কাফ সিরাপের একটি বড় চালান উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

উদ্ধারকৃত সিরাপগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত মাদক দ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ১৫ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকা হওয়ায় লালমনিরহাট জেলায় মাদক পাচার রোধে বিজিবির ভূমিকা প্রশংসিত হচ্ছে বলে স্থানীয়রা জানান।