প্রেস বিজ্ঞপ্তি:”নরসিংদীর রায়পুরার সায়দাবাদ এলাকায় সাম্প্রতিক সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়, ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নরসিংদীর রায়পুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হওয়া, ২০ জুলাই ২০২৫ তারিখে নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নারী নিহত হয় এবং ২২ এপ্রিল ২০২৫ তারিখে নরসিংদীর সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহতের মতো ঘটনা ঘটে। এই ঘটনাগুলো মূলত দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে।উল্লেখ্য যে, নরসিংদী এলাকার বিভিন্ন দুর্ধর্ষ সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে রায়পুরার চরাঞ্চলে আত্মগোপনে চলে যায়। যেহেতু রায়পুরার সায়দাবাদ এলাকাটি চর অঞ্চল বেষ্টিত সেহেতু সন্ত্রাসীরা সেখানে অস্ত্র গোলাবারুদ মজুদ করে সেখান থেকে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। এই দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করতে গেলে প্রায় সময়ে সন্ত্রাসীরা একত্রিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। মূলত রায়পুরা চরাঞ্চলটি সন্ত্রাসীদের একটি অভয়ারণ্য পরিণত হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দ নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে ০১ নভেম্বর ২০২৫ ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় নরসিংদী জেলার রায়পুরা থানাধীন সায়েদাবাদ এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২ টি বিদেশী পিস্তল, ০৫ টি একনলা বন্দুক, ০১ টি দুইনলা বন্দুক, ০২ টি এলজি, ০১ টি পাইপগান, ০৩ টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলিসহ ০৮ জনের একটি সন্ত্রাসীদলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। মোঃ শফিক মিয়া (৩২) পিতাঃ- মোঃ ডালিম মিয়া ২। মোঃ মোস্তফা (৩৮) পিতাঃ- মৃত হাজী সামছুল মিয়া ৩। জাহিদ হাসান (১৭) পিতাঃ-মোঃ দুলাল মিয়া আয়নাল (৩৮) পিতাঃ- মৃত মহাজুদ্দিন ৫। মহিউদ্দিন হৃদয় (২২) পিতাঃ-মোঃ জাকের হোসেন ৬। মোঃ বাচ্চু মিয়া (৬২) পিতাঃ- মৃত আলী হোসেন ৭। কালু মিয়া (৬৯) পিতাঃ মৃত আঃ সামাদ টুকু মিয়া এবং ৮। মোঃ বাছেদ (৪০) পিতাঃ-মৃত খলিল রহমান সর্ব সাং- সায়দাবাদ, থানা- রায়পুরা জেলা- নংসিংদী। উল্লেখিত, আসামীদের মধ্যে মোঃ শফিক মিয়া (৩২) এর নামে ০১ টি হত্যা মামলা, মোঃ মোস্তফা (৩৮) এর নামে ০১ টি হত্যা মামলা, জাহিদ হাসান (১৭) এর নামে ০১টি হত্যা মামলা, মোঃ বাছেদ (৪০) এর নামে ০১ টি হত্যা মামলা, বাচ্চু মিয়া (৬২) এর নামে ০১টি হত্যা এবং ০১ হত্যা চেষ্টা মামলা, মহিউদ্দিন হৃদয় (২২) এর নামে ০১ টি হত্যা চেষ্টা মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়ানোর লক্ষ্যে এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিজেদের হেফাজতে মজুদ করে রেখেছিল।
গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।