April 19, 2026, 6:47 pm

মুক্তিযোদ্ধা ইসমাইল কমান্ডারের জমি জালিয়াতি করে বিক্রির পায়তারা করছে আওয়ামী দোসর শাহিন পারভেজ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্টার্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল কমান্ডারের জমি বিক্রি করা ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক আওয়ামী লীগ নেতা গুজা লিটন ও শাহিন পারভেজের বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্নভাবে হুমকি ও হয়রানির মধ্যে পড়েছেন মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী রিহিমা বেগম ও তার ছেলে রকিবুল ইসলাম ইমন।

ভোক্তভোগীর পরিবার জানায়, ১৯৮৪ সালে সিদ্ধিরগঞ্জ কদমতলি নয়াপাড়া এলাকায় ১৭ শতাংশ জমি ক্রয় করে দলিল সম্পাদন করেন। সেই থেকে জমি ভোগদখল করে আসছেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল কমান্ডার। ২০১২ সালে মুক্তিযোদ্ধা ইসমাইল কমান্ডার মৃত্যুবরণ করিলে তারপর থেকেই আওয়ামী লীগের নেতা গুজা লিটন ও শাহিন পারভেজ পায়তায় শুরু করে এবং জালিয়াতি করে কিছু জমি অন্যত্র বিক্রি করেন। যখন আমরা জানতে পারি জমির কিছু অংশ নামজারি করে বিক্রি করেছে তখন আমরা জমিতে চাষাবাদের জন্য গেলে গুজা লিটন ও শাহিন পারভেজের বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে আমরা নারায়ণগঞ্জ আদালতের দ্বারস্থ হয়ে শাহিন পারভেজ গংদের বিরুদ্ধে সানি মোকদ্দমা রুজু করা হয়। যাহার নাম্বার ১৪০/২০২৩। বর্তমানে বিবাদীগণ সহ অন্যান্য কতিপয় ব্যক্তি অবৈধভাবে তফসিল বর্ণিত সম্পত্তি নামজারী সহ অন্যান্য কার্যক্রম চালানোর পায়তারা করিতেছে।

ভুক্তভোগী পরিবার আরও জানায়, আমরা এ জমিটি নিয়ে শংকায় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। এ বিষয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।##

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা