January 14, 2026, 8:13 pm

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ০৬ জন ঘনিষ্ঠ সহযোগীকে গাজীপুর থেকে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি:র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল ০৬ অক্টোবর ২০২৫ তারিখে জিএমপি, গাজীপুর গাছা থানাধীন চান্দুরা বড়বাড়ীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বর্ণিত সময় ও স্থান হতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ০৬ জন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃত আসামীরা হলো সজীব (১৯), পিতা- মোঃ সাহেব আলী, মাতা-তাহমিনা, সাং- আটি (ওয়াপদা কলোনী), হাফিজ হাফিজ শেখ (২৩), পিতা- মৃত বাচ্চু শেখ (বর্তমান অভিবাবক- রিংকু শেখ), সাং- হাউজিং (ওয়াপদা কলোনী), ৩। কল্পনা বেগম (২৯), পিতা আবুল হোসেন, মাতা খুর্শেদা বেগম, স্বামী- মোঃ সাহেব আলী, সাং-আটি (ওয়াপদা কলোনী), ৪। আমিনুল ইসলাম (৩৪), পিতা- আব্দুল মজিদ, মাতা- আঞ্জেরা বেগম, সাং- আটি (ওয়াপদা কলোনী), ৫। মোঃ আকবর (২০), পিতা- মৃত হাশেম, সাং- হাউজিং (ওয়াপদা কলোনী), ৬। মোঃ শামীম মিয়া (২৬), মোঃ সাহেব আলীর শেলক, পিতা মো: ধনু মিয়া, মাতা- রবি আক্তার, সাং- আটি (ওয়াপদা কলোনী), সর্ব থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে আলামত হিসেবে টাচযুক্ত মোবাইল ফোন

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী যার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ওয়াপদা কলোনি বউবাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক তাকে গ্রেফতারের জন্য র‍্যাব-১১ বরাবর অধিযাচন পত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব-১১ এর ০৪ জন এফএস সদস্যগণ নিজস্ব গোয়েন্দা নজরদারী ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক প্রেরিত অধিযাচনপত্র মূলে সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর আবস্থান সনাক্ত পূর্বক তাকে গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াপদা কলোনীর বউ বাজার পৌঁছালে আসামি মোঃ সাহেব আলী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার এড়ানোর জন্য তার লোকজনকে দ্রুত জড়ো করে সকলেই দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে র‍্যাবের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে আক্রমণ করে। সকল আসামিরা র‍্যাব সদস্যদেরকে লক্ষ্য করে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে র‍্যাবের সদস্যদেকে হত্যার উদ্দেশ্যে তাদেরকে এলোপাথাড়ি মারপিট করতঃ গুরুত্বর রক্তাক্ত জখম সহ ও নিলা-ফুলা জখম করে। পরবর্তীতে র‍্যাবের টহল টিমের সদস্যদরা গুরুত্বর আহত র‍্যাবের সদস্যদেকে উদ্ধার কিরে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা