April 19, 2026, 6:42 pm

দাবীকৃত চাদা নিতে এসে গণপিটুনীত ইউপি সদস্য নিহত: বিদেশী পিম্তল উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারের দাবীকৃত চাদার টাকার নিতে এসে প্রকাশ্যে দিবালোকে এলাকাবাসীর গনপিটুনীতে চিহ্নিত চাদাবাজ, মাদক ব্যবসায়ী ইউপি সদস্য সোহেল নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত, সোহেল বালিয়াপাড়া এলাকার মকবুলের ছেলে। সে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিল।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম  জানান, দীর্ঘ দিন ধরে ব্রাহ্মন্দী  ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য চিহ্নিত চাদাবাজ ও মাদক ব্যবসায়ী ব্যবসায়ী সোহেল এলাকায়  বিভিন্ন অপকর্ম করে আসছিল। এদিকে গত কয়েকদিন ধরে বালিয়াপাড়া এলাকার শরীফ, সাইফুল ও তাদের বোন শাহিনুর বেগমের কাছে তাদের নির্মিত মার্কেট তৈরী করা বাবদ ৫ লাখ পাকা চাদা দাবী করে সোহেল। এদিকে গতকাল শাহীনুরের কাছে মুঠোফোনে ফের টাকা দাবী করলে তিনি সকালে বাড়ীতে এসে টাকা নেয়ার জন্য আসতে বলে। 

 

 সোমবার সকাল ৯ টারদিকে ইউপি সদস্য সোহেলসহ তার ৩ সহযোগী অস্ত্রসস্ত্র নিয়ে মার্কেটের মালিকদের বাড়ীতে প্রবেশ করে। এসময় তাদের সাথে হাতাহাতি হয় । এলাকাবাসী জানতে পেরে মসজিদের মাইকিং করলে বিক্ষুব্দ লোকজন ধাওয়া করে সোহেলকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার। এসময় পালিয়ে যায় বাকিরা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ সোহেলের ব্যবহৃত  একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরো জানান, নিহত সোহেলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় চাদাবাজি, মাদকসসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
তবে নিহতের স্বজনদের দাবী পূর্ব পরিকল্পিত ভাবে তাকে ডেকে এনে হত্যা করা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে।এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা