January 16, 2026, 6:54 am

আড়াইহাজারে বৃদ্ধা শারুনী বেগম হত্যার আসামি ০৩ দিনের মধ্যে গ্রেফতার

গত ২৬/০৯/২০২৫ শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকার সময় আড়াইহাজার থানাধীন দুপ্তারা ইউনিয়নের জাহাঙ্গীর টেক্সটাইল এর শ্রমিকদের থাকার একতলা বিল্ডিং এর ছাদে খাবারের মেস পরিচালনার দায়িত্বে থাকা শারুনী বেগম (৭৫), স্বামী-মৃত মোক্তার হোসেন, পিতা- মৃত মোহাম্মদ আলী, মাতা-মৃত ছনিয়া বেগম, সাং-তিনগাঁও, ইউপি-দুপ্তারা, থানা-আড়াইহাজার, জেলা-নারানায়ণগঞ্জ এর গলা কাটা লাশ পাওয়া যায়। সংবাদ পাওয়ার সাথে সাথে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন
। আড়াইহাজার থানা পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করে লাশ মর্গে প্রেরণ করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা একটি বটি উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় আড়াইহাজার থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা রুজু করা হয়। ঘটনার মূল রহস্য উদঘাটন, আসামী সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে মোঃ মেহেদী ইসলাম, সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এর নেতৃত্বে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফ ও তদন্তকারী কর্মকর্তার সমন্বয়ে একটি টিম কাজ শুরু করেন।
তথ্য প্রযুক্তি ও ঘটনার আশপাশের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সহিত জড়িত আইনের সাথে সংঘাতে জড়িত শাওন (১৬), পিতা- আবুল কালাম, সাং- পানান, ইউপি- জাইট্যা, থানা-ঈশ্বরগঞ্জকে আজ ২৯/০৯/২৫ সোমবার সকাল ১১.১০ ঘটিকায় দুপ্তারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আইনের সাথে সংঘাতে জড়িত শাওনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অনুমান ২০/২৫ দিন পূর্বে সে ডিসিস্ট শারুনী বেগম এর মেসে টাকা চুরি করার জন্য যায়। উক্ত সময় ডিসিস্ট শারুনী বেগম, শাওনকে হাতে নাতে ধরে মার দেয়। এতে শাওন মনে মনে বৃদ্ধা শারুনী বেগমের প্রতি মনক্ষুন্ন হয় । অতঃপর গত ২৬/০৯/২০২৫ খ্রি. দুপুর ১২:০০ ঘটিকায় মেসের বিল্ডিং এর পিছন দিয়ে বিল্ডিং-এ টাকা চুরি করার জন্য শাওন উঠে আত্মগোপন করে থাকে । ঐদিন দুপুর অনুমান ৩:৪০ ঘটিকার সময় বৃদ্ধা শারুনী বেগম ছাদে উঠলে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু শাওন (১৬) শারুনী বেগমকে পিছন থেকে ঝাপটিয়ে ধরে ছাদের ফ্লোরে ফেলে নাক-মুখ চেপে ধরে। বৃদ্ধা অচেতন হয়ে পড়লে মেসের রান্না ঘর থেকে বটি এনে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন (১৬) ডিসিস্ট শারুনী বেগমকে গলা কেটে হত্যার দায় স্বীকার করে। আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা