April 19, 2026, 6:40 pm

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযান ২৪ মাদকসেবী আটক ৫ জনকে সাজা

নারায়ণগঞ্জ শহরের জিমখানায় অভিযান চালিয়ে ২৪ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী। এর মধ্যে ৫ জনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এসময় তাদের কাছে মাদক, মাদক সবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যাক সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ জনকে আটকের পর যাচাই বাছাই শেষে ১৯ জনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয় এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। ৩ জনের বিরুদ্ধে একাধিক মাদকের মামলায় ওয়ারেন্টভক্ত।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মাদকসেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা কিশোর গ্যাং, হত্যা, চুরি ছিনতাই বেড়ে যায়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স ঘোষণা করে জেলা পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে।

যাদেরকে সাজা প্রদান করা হয় তারা হলোঃ
১। মোঃ ফয়সাল (২১)
পিতা- মোখলেছ ,মাতা- সীমা বেগম সং-রেলওয়ে কলোনি, নতুন জিমখানা থানা- নারায়ণগঞ্জ সদর জেলা- নারায়ণগঞ্জ সাজার পরিমাণ- ১২ দিন।২। রিফাত (২০)পিতা- মোহাম্মদ লিটন ,মাতা- হেনা আক্তার সাং- শারকল থানা- গৌরনদী জেলা- বরিশাল
বর্তমান ঠিকানা- জল্লার পার থানা- নারায়ণগঞ্জ সদর জেলা- নারায়ণগঞ্জ
সাজার পরিমাণ- ১২ দিন ।
৩। জুবায়ের ভূইয়া রানা (৩৬) পিতা- মৃত মোশারফ ভূঁইয়া ,মাতা-মাহমুদা আক্তার
সাং- ৩৯৬ দেওভোগ পাক্কা রোড
থানা- নারায়ণগঞ্জ সদর জেলা- নারায়ণগঞ্জ
সাজার পরিমাণ- ২০ দিন ।৪ মোঃ মোস্তফা হোসেন ২৬) পিতা- মৃত আব্দুল মজিদ ,
মাতা- রিজিয়া বেগম সাং- জল্লারপাড়
থানা- নারায়ণগঞ্জ সদর জেলা- নারায়ণগঞ্জ
সাজার পরিমাণ- ১৪ দিন ।৫ অভিনন্দী (৩০)
পিতা- মৃত চিত্তরঞ্জন নন্দী মাতা- সাবানা শুনী
সাং- ডাল পট্টি থানা- নারায়ণগঞ্জ সদর
জেলা- নারায়ণগঞ্জ ,সাজার পরিমাণ- ০৭ দিন

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা