January 22, 2026, 11:11 pm

নারায়নগঞ্জে এক লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের মাদক উদ্ধার সহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর মডেল থানার বিশেষ অভিযান ১৯/০৯/২০২৫ তারিখ শুক্রবার রাত্র ০২. ঘটিকা হতে রাত্র আনুমানিক ৪ টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১নং বাবুরাইল ১৯০/১ নং তাতিপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সৌরভের ভাড়া বাসা হতে ০১কেজি ৭০০গ্রাম অবৈধ মাদক গাঁজা এবং গাঁজা বিক্রির ২১১০/= টাকা এবং মাদক ব্যবসায়ী মনি প্রকাশ মরনীর ভাড়া করা বসত ঘর হতে ২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির ২৪৮০/= টাকাসহ সর্বমোট ৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, যাহার মূল্য অনু:-১,২৯,৫০০/- টাকা ও গাঁজা বিক্রির মোট ৪৫৯০/- টাকা উদ্ধার করে এবং মাদক ব্যবসায়ী ০১। মো: সৌরভ (২৬) পিতা- মো: সেলিম সরদার, মাতা-বেবি খানম, বর্তমানে-১নং বাবুরাইল, ১৯০/১ নং তাতিপাড়াস্থ খোকন এর বাড়ী (হাজি বাড়ী) মামুন এর বাড়ির পাশে, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ এবং মাদক ব্যবসায়ী ২। মনি @ মরনী (২৮), পিতা-মৃত হাসান, মাতা-পাখি বেগম, স্বামী-রোমান, সাং-১নং বাবুরাইল ১৯০/১ নং তাতিপাড়া, খোকন সাহেবের বাড়ী (হাজী বাড়ী) এর ভাড়া বাসা (ভাসমান), উপজেলা/থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ দের গ্রেপ্তার করা হয়। উক্ত আসামিদের বিরুদ্ধে নারায়গনগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয় এবং উক্ত আসামিদেরকে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা