বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ

২৯৮ বোতল ফেনসিডিলসহ সৈয়দ হাসান নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১।

২৯৮ বোতল ফেনসিডিলসহ সৈয়দ হাসান  নামে এক মাদক  কারবারিকে আটক করেছে র‍্যাব-১১।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের চানপুর এলাকা থেকে ২৯৮ বোতল ফেনসিডিলসহ সৈয়দ মোহাম্মদ হাসান (২৭) নামে এক মাদক
কারবারিকে আটক করেছে র‍্যাব-১১।

রবিবার গভীর রাতে বন্দরের চানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ দুপুরে র‍্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

আটককৃত যুবক নোয়াখালী জেলার কবিরহাট থানার সৈয়দ জহির উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছে আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল স্বল্প মূল্যে ক্রয় করে এনে তা ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন