April 20, 2026, 1:36 am

উওরায় মেলা বসিয়ে চলছে চাঁদাবাজি।

রাজধানীর উওরা সেক্টর ৬ এলাকার সিটি করপোরেশনের পাশেই চলছে মেলা।আবার এই ধরনের মেলায় ডি এম পি অনুমতিও দিয়েছেন।এলাকাবাসী বলছেন,আবাসিক এলাকায় এই ধরনের মেলা তাদের বিরক্ত বোধ করছে ।সারাক্ষণ বিভিন্ন শব্দ দূষণের কারণে বাসায় থাকা যাচ্ছে না।অন্যদিকে কিশোর বয়সের ছেলেরা মেয়েদের বিরক্ত করছে।

মেলায় আগত বসতি বিভিন্ন দোকান থেকে লক্ষ লক্ষ চাঁদা তুলছে মেলা কমিটির বাবলু। ঈদের ২ সপ্তাহ আগে থেকে চলছে এই মেলা।কিন্তু ডি এম পির অনুমোদন নেয়া হয়েছে ১০ এপ্রিল।যে খানে পুলিশ চাঁদাবাজি নির্মূল করার কথা সেখানে পুলিশের নাকের ডগায় চলছে চাঁদাবাজি।গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে।রাজনৈতিক ছত্রছায়া ও পুলিশের সহযোগিতায় চলছে এই মেলা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মেলা জমজমাট হওয়ার পর মেলা কমিটির বাবলু অতিরিক্ত টাকা চাঁদা আদায় করছে।বাবলু বিভিন্ন এলাকায় মেলার অনুমতির নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে রেখেছে।

এই বিষয়ে উওরা জোনের উপপুলিশ কমিশনার মোঃশাহজাহান একাধিক বার ফোন করেও পাওয়া যায় নি।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা